শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাইডেনকে এরদোগানের অভিনন্দন

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়ে যাওয়া জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরদোগানা। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু।

এরদোগান বলেন, আমি আপনাকে ও আপনার নির্বাচনের সফলাতে অভিনন্দন জানাই এবং আমেরিকার জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করছি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন, পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। তবে চীন, রাশিয়াসহ প্রভাবশালী কয়েকটি দেশ এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।