রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

দেশে করোনায় আরও ১৩ প্রাণহানি, আক্রান্ত ১৮৪৫

ডেক্সরিপোর্ট  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর এ নিয়ে সর্বমোট ছয় হাজার ১৪০ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে এক হাজার ৮৪৫ জন কোভিড রোগে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার লাখ ২৭ হাজার ১৯৮ জন।

গেল এক দিনে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৭৩৭ জন। তাদের নিয়ে মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৪ হাজার ৮৬৮ জনে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা ২৬ অক্টোবর ৪ লাখ পেরিয়ে যায়।

এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়।

এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।