মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক  শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।

বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। তবে এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, রি-হায়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম বাদ পরা এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে। এ নিয়ে তিনি দেশটির বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং কুয়ালালামপুর ত্যাগের পূর্বেও মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি জানিয়েছিলেন যে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে।