মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনাসহ নিহত ৮

অনলাইন ডেস্ক  মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের ছয় মার্কিন সেনাসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ সিনাই উপদ্বীপে এই ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়, নিহতরা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশনে ছিলেন। তবে নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে।

জোট বাহিনী বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

এমএফও নামে পরিচিত বহুজাতিক বাহিনী ও পর্যবেক্ষকরা বলছেন, নিহত অন্যদের মধ্যে একজন ফ্রান্স ও চেক প্রজাতন্ত্রের শান্তিরক্ষী ছিলেন।

এই বাহিনীতে ১৩টি দেশ থেকে ৪৫০ মার্কিন সেনাসহ প্রায় এক হাজার ১৫০ জন সদস্য রয়েছেন।