শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত হয়ে সেবা নিশ্চিত করতে হবে : বিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, জনসম্পৃক্ততা বাড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদারের মাধ্যমে মানুষের দোরগোড়ায় গিয়ে নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত হয়ে সেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি মামলা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। সাজাপ্রাপ্ত আসামি ও সাধারণ গ্রেপ্তারী ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হতে হবে। মানবাধিকার সমুন্নত রেখে প্রতিটি আভিযানিক কার্যক্রমকে আরো শক্তিশালী করে নির্ভেজাল আইন প্রয়োগ করে অপরাধ দমন করার মাধ্যমে আমরা যেন বাংলাদেশ পুলিশের লিডিং ইউনিট হিসেবে এগিয়ে থাকতে পারি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশ অফিসার্স মেসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এসব কথা বলেন।

অপরাধ পর্যালোচনা সভার শুরুতেই প্রয়াত সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ সংক্রান্তে রুজুকৃত মামলার তদন্ত প্রক্রিয়া আরও সংবেদনশীল হয়ে সম্পন্ন করতে হবে। মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি বা কোন নিরীহ সাধারণ মানুষ হয়রানির অভিযোগ পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনার দ্বিতীয় প্রাদুর্ভাব যেন আমাদের আক্রান্ত করতে না পারে, সে মর্মে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে গোটা নগরীকে সুরক্ষিত রাখতে নিয়মিত প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে। মাস্ক বিহীন কোন সার্ভিস নয়, এ কথা নিশ্চিত করতে হবে।

মেট্রোপলিটন এলাকায় জননিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে, প্রতিটি বিটে সিসিটিভি ক্যামেরা স্থাপনে বিশেষ গুরুত্ব আরোপ করে সকলের আন্তরিক সদিচ্ছা, স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা প্রধানের দ্বারা একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ নাসির উদ্দীন মল্লিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা,উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিকসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়া ও উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তর থেকে আসা প্রতিনিধিবৃন্দ।