শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

বিনোদন ডেস্ক  নাটকের প্রিয়মুখ আজিজুল হাকিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ফুসফুসে সংক্রমণ বাড়ায় তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে।

আজিজুল হাকিমের চিকিৎসার খোঁজখবর রাখা জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজিজুল হাকিমের স্ত্রী নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। তারা শারীরিকভাবে ফিট আছেন। বাসায়ই অবস্থান করছেন।

তবে আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার আজিজুল হাকিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আজিজুল হাকিমের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন।

আজিজুল হাকিমের আরোগ্য কামনা করেছেন সহকর্মীরা।

মঙ্গলবার নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়।

আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর। টেলিভিশন, সিনেমা ও মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা। এখনও অভিনয় করে যাচ্ছেন।

১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হামিক ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।