মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দেশে করোনায় আরও ১৯ জনের প্রাণহানি, শনাক্ত ১৭৬৭

ডেক্সরিপোর্ট  দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। মহামারী নিয়ে হালনাগাদ তথ্য দিতে শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৭ জন। এ নিয়ে আর মোট শনাক্ত হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১৫৯ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন করে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫১৯ জন। মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৩৮৭ জনে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ২৬ অক্টোবর তা ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।