মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মিয়ানমারের নির্বাচনে ফের জয় পেল সু চির দল

অনলাইন ডেস্ক  মিয়ানমারের সাধারণ নির্বাচনে অধিকাংশ আসনেই জয়লাভ করেছে ক্ষমতাসীন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সরকার গঠনের জন্য এখনও আনুষ্ঠানিক ঘোষণা পায়নি দলটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এনএলডি ৩৪৬টি আসনে জয়লাভ করেছে। যেখানে মিয়ানমারের সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২২টি আসন। যদিও ফলাফল ঘোষণা শেষ হয়নি। এখনও ৬৪ আসনের ফল ঘোষণা হয়নি।

২০১১ সালে দেশটিতে সেনা শাসনের অবসান ঘটে এবং গণতন্ত্রের যাত্রা শুরু হয়। এরপর রবিবার মিয়ানমারে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে দেশটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয় পায় সু চির দল। সে বছর দলটি সংসদের মোট ৩৯০ আসনে বিজয়ী হয়। কিন্তু বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে হওয়ায় ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়েও দেশটির প্রধানমন্ত্রী হতে পারেননি সু চি। একই কারণে এবারও তিনি জয়ী হলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। বর্তমানে এই নেত্রী ‘স্টেট কাউন্সিলর’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪২৫ ও উচ্চকক্ষে ১৬১ আসন রয়েছে।