মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পুরুষের জন্মনিয়ন্ত্রক টিকা আনছে ভারত!

অনলাইন ডেস্ক  পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রণে এক ধরনের টিকা আনছে ভারত। ইতিমধ্যে এ টিকা বাজারে আনার জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

নয়দিল্লির একদল গবেষক দীর্ঘদিনের গবেষণার পর এই টিকা প্রস্তুত করেছে। তারা জানিয়েছেন, পুরুষদের জন্মনিয়ন্ত্রক এই টিকা একবার প্রয়োগ করলে ১৩ বছর তার প্রভাব থাকবে।

ভারতের আনন্দবাজার পত্রিকা বলছে, পেট ও উড়ুর মধ্যে ইনজেকশন দিয়ে পুরুষের শরীরে প্রয়োগ করা হবে এ টিকা। এতে জন্মদানের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। আর ক্লিনিক্যাল ট্রায়ালে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া মেলেনি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর জানিয়েছে, পুরুষদের জন্য প্রস্তুত এ টিকা আন্তর্জাতিক মানদণ্ডে সুরক্ষিত, দীর্ঘ সময় পর্যন্ত এর উপযোগিতা থাকবে।

৩০০ জনের ওপর এর পরীক্ষা হয়েছে, সাফল্যের হার ৯৭.৩ শতাংশ। তিন রাউন্ডের ট্রায়ালে কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

আইসিএমআরের বিজ্ঞানী আর এস শর্মা বলেন, এ টিকা পুরোপুরি প্রস্তুত, এখন সরকার অনুমোদন দিলে তা বাজারে আনা হবে।

তিনি বলেন, এটিই বিশ্বের প্রথম পুরুষ গর্ভনিরোধক। যদি এর দাম কিছুটা কম রাখা যায়, তবে অবাঞ্ছিত সন্তান সম্ভাবনা আটকানোর জন্য এটি অত্যন্ত উপযোগী প্রমাণিত হবে।