শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জনজীবনে যারা অশান্তি সৃষ্টি করছে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন: অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,বাংলাদেশ একটা গনতান্ত্রিক দেশ,এখানে কেউ কারো জনজীবনে অশান্তি সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।জনজীবনে যারা অশান্তি সৃষ্টি করছে পুলিশকে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।আমরা স্বাধীন বাংলার পুলিশ।স্বচ্ছতা ও নির্ভেজাল সেবা দানের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই

শুক্রবার (১৩ নভেম্বর)বেলা ১১ টায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,দেশ উন্নত করার জন্য নারী পুরুষ সবাইকে একসাথে ভালোর দিকে কাজ করতে হবে, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে।পুলিশ সবসময় আপনাদের বন্ধু। পুলিশকে মনেপ্রাণে সমাজের একজন ভাবুন, তাহলে এ সমাজ আরও উন্নত হবে। থানা জনগণের ভরসাস্থল। অনেকই মনের কথা বলার জন্য এই ওপেন হাউজ ডে’র অপক্ষায় বসে থাকেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করি প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। আপনারা নিয়মিত এসে এই ওপেন হাউজ ডে সফল করুন।

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম আরও বলেন,অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে বিট অফিসারের সরকারি নম্বর সংরক্ষণ করুন, যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন। আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিং-এর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন।


সভাপতির বক্তব্য উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেছেন,আমরা সুবিধা বঞ্চিত নারী তথা ভুক্তভোগীর পক্ষে, ন্যায়ের পক্ষে । আমরা নির্ভেজাল সেবা নিশ্চিত করতে প্রস্তুত, আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ-জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে। থানায় ন্যায় বিচার চেয়ে না পেলে পর্যায়ক্রমে আমাদের জানাবেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশে সেবা পেতে কোন অফিসারের অনৈতিক সুবিধা ভোগের সুযোগ নেই।

সভায় প্রয়াত সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ আনিসুল করিম রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে ওপেন হাউজ ডে শেষ করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম এর সঞ্চালনায়, এ সময়ে উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ জাকারিয়া রহমান জিকু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।