শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকৃত ধর্মানুশীলন মানুষের আত্নার শক্তিকে জাগ্রত করে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,প্রকৃত ধর্মানুশীলন মানুষের আত্নার শক্তিকে জাগ্রত করে।মনে প্রশান্তি আনে,মানুষকে মহৎ করে তোলে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরন।এখানে সানুষ স্বাধীন ভাবে যে যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের ভূতচতুর্দশী পুণ্য তিথিতে অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব। এ সময়ে যেহেতু এক সাথে একাধিক মানুষের সমাগম ঘটে তাই উৎসব চলাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে দিপালী উৎসব পালন করুন।

শুক্রবার(১৩ নভেম্বর) বেলা ১২ টায় নগরীর কাউনিয়া মহাশ্মশান পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, হিন্দু ধর্মালম্বীদের মধ্যে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার শান্তি কামনা ও নিজের পূণ্য অর্জনের জন্য প্রার্থনার মধ্য দিয়ে প্রতিবছর দীপাবলি অনুষ্ঠিত হয়ে আসছে। ভারতসহ দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ এ উৎসবে যোগ দিতে আসেন।তাই তাদের নিরাপত্তা সহ সার্বক্ষনিক সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লংঘন করা যাবেনা।মহাশ্মশানে প্রবেশ এবং বের হওয়ারপথে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাবস্থা করতে হবে।কোন রকম পটকা বা আতশবাজি ফোটানো যাবেনা।আইন শৃংখলা বিঘ্নিত হয় এমন কিছু করা যাবেনা।আপনাদের যেকোন সমস্যার বিষয়ে পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ লোকমান হোসেন,বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী কুডু,সাধারন সম্পাদক তমাল মালাকার প্রমুখ।