মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

২২ কেজি ওজনের মাছের দাম আড়াই লাখ টাকা!

ডেক্সরিপোর্ট  বরগুনার পাথরঘাটায় সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরা পড়া একটি ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের ছগির মিয়ার আড়ত থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য ব্যবসায়ী।

ছগির মিয়া জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দরে কিনে নেন।

ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মণ দরে ক্রয় করেছি। মাছটির ওজন ২২ কেজি। তাতে দাম হয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ টাকা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকেন।