বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত নন

ডেক্সরিপোর্ট  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত নন। রবিবার সন্ধ্যায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ (রবিবার) রাজারবাগ পুলিশ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ২ ঘণ্টা ছিলাম। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন করোনা রিপোর্ট নেগেটিভ।

এর আগে রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছিলেন, রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্যারের। তবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়। সেজন্য শনিবার তারা আইইডিসিআর-এ নমুনা দেন। রাতে রিপোর্ট পাওয়ার পর জানা যায়, তারা দুজনেই করোনা পজিটিভ। তাই তারা রবিবারের অনুষ্ঠানে আর অংশ নেননি।

তিনি আরও বলেন, তাদের দুজনের কারোরই করোনা সংক্রান্ত কোনও উপসর্গ দৃশ্যমান নেই। তারা স্বাভাবিক কাজকর্মই করে আসছিলেন। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় তারা দুজনেই আইসোলেশনে আছেন।