বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

এএসপি হত্যা: মাইন্ড এইডের দুই কর্মচারীর দোষ স্বীকার

ডেক্সরিপোর্ট  পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যা মামলায় মাইন্ড এইডের দুই কর্মচারী অসীম চন্দ্র পাল ও মো. মাসুদ খান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার ঢাকার মহানগর হাকিম মো. মাসুদ-উর-রহমানের আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে অসীম ও মাসুদকে আদালতে হাজির করে স্বীকারোক্তি রেকর্ডের আবেদন করা হয়। এ পরিপ্রেক্ষিতে আদালত তাদের স্বীকারোক্তি রেকর্ড করেন। সাত দিনের রিমান্ডের পঞ্চম দিনে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রচণ্ড মারধরে পুলিশ কর্মকর্তা আনিসুলের মারা যাওয়ার বিষয়টি তারা আদালতের কাছে স্বীকার করেন।

আদালত সূত্র জানায়, ৯ নভেম্বর মানসিক সমস্যার কারণে আনিসুল করিমকে হাসপাতালটিতে নেয়া হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়। আনিসুলের মৃত্যুর ঘটনায় তার বাবা মুক্তিযোদ্ধা ফাইজুদ্দীন আহম্মেদ বাদী হয়ে রাজধানীর আদাবর থানায় মামলা করেন। এজাহারে ১৫ জনকে আসামি করা হয়।