বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

আন্তর্জাতিক পাঁচ রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ডেক্সরিপোর্ট  করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক পাঁচ রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সূত্র জানায়, ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করা হল। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট চালুর দিন ও তারিখ জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১ নভেম্বর ফ্লাইট স্থগিতের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করে বিমান। সর্বশেষ বৃহস্পতিবার আরেক দফায় ফ্লাইট স্থগিতের সময় বাড়াল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

চীনের উহান থেকে উৎপত্তি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী আকার ধারণ করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।গত মার্চ মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও কয়েকটি রুট ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চালানো বন্ধ করে দেয়। পরে ধীরে ধীরে করোনার প্রকোপ কমতে থাকায় কিছু কিছু দেশের সঙ্গে ফ্লাইট চালানো শুরু করে বিমান। তবে ব্যাংকক, ম্যানচেস্টার, কাঠমুণ্ডু, মদিনা ও কুয়েত রুটে এখনও ফ্লাইট চালু করেনি বিমান।

এদিকে প্রথম ধাপ শেষ হয়ে এবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই পাঁচ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা আরও বাড়িয়েছে বিমান।