মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রাশিয়ার করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর দাবি

অনলাইন ডেস্ক  রাশিয়ার করোনার টিকা স্পুটনিক-ভি ৯৫ শতাংশ কার্যকরের দাবি করেছে মস্কো। নতুন প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে মঙ্গলবার ভ্যাকসিনটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই দাবি করেছে। এই টিকাটির কার্যকারিতা মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার টিকার সাফ্যলের সঙ্গে তুলনা করা হয়েছে।

রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভি উদ্ভাবনে অর্থায়নকারী রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ মঙ্গলবার জানান, ‘স্পুটনিক খুবই কার্যকারিতা প্রদর্শণ করেছে, ৯৫ শতাংশের বেশি। এটা নিঃসন্দেহে কেবল রাশিয়ার জন্য ইতিবাচক খবর নয় বরং সারা দুনিয়ার জন্য, সব দেশের জন্য।’

দিমিত্রিয়েভ আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে এই টিকাটি দাম ১০ ডলারের চেয়ে কম হবে। যা ফাইজারের টিকার মূল্যের অর্ধেক।

দ্য গার্ডিয়ান