শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:২৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

জনসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে তুলতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, জনসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরিসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সরকার প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন করেছে।

মঙ্গলবার জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইএনডিইএসএ) ও দক্ষিণ কোরিয়ার ইন্টেরিয়র অ্যান্ড সেফটি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সফলভাবে টিকে থাকতে হলে দক্ষ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের নাগরিকদের মাঝে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ গণতান্ত্রিক শাসন সুসংহত করতে বর্তমান সরকার কাজ করে চলেছে।

জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার ইন্টেরিয়র অ্যান্ড সেফটি মন্ত্রণালয়ের মন্ত্রী চিন ইয়ং, ইএনডিইএসএ- এর আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন, ইনচেয়ন মেট্রোপলিটন সিটির মেয়র নামচুন পার্ক।