শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

পররাষ্ট্রমন্ত্রী ও সচিব করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সিজনাল ফ্লু টাইপের সমস্যা দেখা দেয়। এ ছাড়া বিদেশ সফরের জন্য করোনার পরীক্ষার জন্য নমুনা দিই। পরে জানতে পারি করোনাভাইরাস পজিটিভ। এর পর থেকে আইসোলেশনে আছি। তবে আমি সুস্থ আছি।

তিনি জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও করোনা শনাক্ত হয়েছেন। তিনিও নিজ বাসায় আইসোলেশনে আছেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের দফতরের কয়েকজন কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান সচিব।

নাইজারে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেয়ার কথা ছিল একে মোমেনের। আজ সকাল তার দেশছাড়ার কথা ছিল। করোনার কারণে তিনি দেশত্যাগ করতে পারেননি।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা আক্রান্ত হন। তিনি এখনও আইসোলেশনে রয়েছেন।