বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

জাপান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করলো রাশিয়া

অনলাইন ডেস্ক  জাপান সাগরে রুশ জলমসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজক হুমকি দিয়ে বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ।

রাশিয়ার অভিযোগ, গত মঙ্গলবার ইউএসএস জন এস ম্যাককেইন নামে একটি মার্কিন ডেস্ট্রয়ার রুশ জলসীমার প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করে । এসময় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে তাড়া করে এবং আঘাত করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, সতর্কবার্তা দেয়ার পর মার্কিন যুদ্ধজাহাজটি গতিপথ পরিবর্তন করে চলে যায়।

এদিকে মার্কিন বাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জোসেফ কেইলি বলেছেন, মিশনটির বিষয়ে রাশিয়ান ফেডারেশনের দাবি মিথ্যা। ইউএসএস জন এস ম্যাককেইন কোনও দেশের জলসীমা থেকে বিতাড়িত হয়নি।

জাপান সাগরে রাশিয়ার পাশাপাশি জাপান এবং কোরিয়ারও জলসীমা রয়েছে। সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে রাশিয়া। তবে মার্কিনিরা রুশদের এই জলসীমা মেনে নিতে রাজি নয়।

সবশেষ ২০১৮ সালে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, রাশিয়ার উপকূল থেকে ১২ মাইল দূরের কোনও অঞ্চল আন্তর্জাতিক আইন অনুযায়ী মস্কোর অধীনে থাকার কথা নয়।

এ নিয়ে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখনো চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর এখনো অভিনন্দন জানাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।