বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

ডেক্সরিপোর্ট  ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এ জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসের আলোকে ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া হবে।

বুধবার মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এ জন্য তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২/১ মাস পিছিয়ে যাবে।’

করোনাকালীন শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষার নেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দীপু মনি জানান, লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে।