শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভর্তি ফি ছাড়া অন্য কোনো ফি নেয়া যাবে না: শিক্ষামন্ত্রী

ডেক্সরিপোর্ট  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার কারণে এ বছর সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভর্তির সময় ভর্তি ফি ছাড়া অন্য কোনো ফি নেয়া যাবে না।

বুধবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তবে টিউশন ফি ও অত্যাবশকীয় বেসরকারি কর্মচারী এবং কম্পিউটার ফি নেয়া যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, যারা নতুন করে ভর্তি হবে, তাদের ভর্তি ফি নেয়া যাবে। তবে ভর্তির সঙ্গে বার্ষিকসহ অন্যান্য ফি নেয়া যাবে না। আর নতুন ক্লাসে যারা উত্তীর্ণ হচ্ছে তাদের ক্ষেত্রেও বার্ষিক চার্সহ অন্য ফি নেয়া যাবে না। তবে করোনা পরিস্থিতি ঠিক হলে তখন যেসব কার্যক্রম করা যাবে, সেই সাপেক্ষে ওইসব কার্যক্রমের ফি নেয়া যাবে।

তিনি বলেন, করোনাকালীন শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যোগ্যতার চেয়ে এবার ভাগ্যকেই প্রাধান্য দেয়া হচ্ছে। বাধ্য হয়েই এ পদ্ধতি বেছে নিয়েছি। একইসঙ্গে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে ‘ক্যাচমেন্ট (এলাকাভিত্তিক) কোটা’ ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আর ক্লাস্টারভিত্তিক লটারিতে ঢাকার শিক্ষার্থীরা একটির জায়গায় এবার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।