মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

৮৬ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

ডেক্সরিপোর্ট  সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ৮৬ চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদোন্নতি দেয়া হয়েছে। তালিকায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ৮৩ জন ক্যাডার এবং ৩ জন নন-ক্যাডার কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীন স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত বর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৪র্থ গ্রেডে (৫০,০০০-৭১,২০০) বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হল। একইসঙ্গে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালক, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের একান্ত সচিব, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।