শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:২৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালগুলোকে দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে ঢাকা শহরের খালগুলো হস্তান্তর করা হবে। এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বিষয়টি জানান।

মন্ত্রী বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। আজকের মূল বিষয় ছিল ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম এবং খালগুলো নিয়ে।

তিনি বলেন, আমি ব্যাকগ্রাউন্ডটা আগেও বলেছি যে, আইনে যেভাবে আছে সিটি কর্পোরেশন এ কাজ করার জন্য দায়বদ্ধ। ড্রেনেজ ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিছন্নতা এবং সংস্কার করাসহ তারা দায়বদ্ধ। কিন্তু একটি সময় মহামান্য রাষ্ট্রপতির আদেশের পরিপ্রেক্ষিতে ওয়াসার কাছে এই দায়িত্বটা হস্তান্তর করা হয়েছে। সেজন্য কাজটি ওয়াসা ইতোমধ্যে করে গেছে। বর্তমানে সিটি কর্পোরেশনের দুইজন মেয়র জনগণের কল্যাণে আন্তরিক। ওনারা চান এ কাজটি যদি ওনারা করেন ভালো করতে পারবেন।

সামান্য বৃষ্টি পড়লেই রাজধানী ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি বহুদিনের সমস্যা। পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। কিন্তু রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নানা অভিযোগও দীর্ঘদিনের। এ অবস্থায় ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়ররাও দাবি তুলেন এই পানি নিষ্কাশনের দায়িত্ব যেন তাদের হাতে দেয়া হয়। অবশেষে সেই দায়িত্বে পেতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন।