রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

ডেক্সরিপোর্ট  মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের সড়ক যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জুলুহার বাজার-দুর্গাকাঠি-লক্ষণকাঠি সড়কের উদ্বোধন শেষে এস জি এস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়,পদ্মা সেতু এখন বাস্তবে রূপ নিচ্ছে। অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশ হিসেবে পরিণত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সবুর তালুকদার প্রমুখ।

এ সময় পিরোজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র এএসপি মো. রিয়াজ হোসেন ,যুবলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. কামরুজ্জামান খান শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী দুপুরে প্রধান অতিথি হিসেবে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। বিকেলে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে কুড়িয়ানা-বানারীপাড়া জিসি সড়ক উদ্বোধন করেন।