মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক  ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই।

স্থানীয় সময় শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে।

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে।

আইসিইউ থেকেই আগুনের সূত্রপাত হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, শিবানন্দ হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।

এছাড়া দগ্ধ রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত ৬ আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন রোগী মারা যান।