বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে মাদক বিক্রিতে বাধা দেয়ায় সাইকেলের গ্যারেজে আগুন

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর কাউনিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী মুন্নি ও তার ভাই সাদ্দাম সাইকেলের গ্যারেজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভূক্তভোগী গ্যারেজ মালিক জালাল। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর কাউনিয়া শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গ্যারেজ মালিক জালাল অভিযোগ করে বলেন, মুন্নি ও তার ভাই সকলের নাকের ডগায় দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক ব্যাবসা করে আসছিল। কিছুদিন আগে স্থানীয় লোকজন তাদের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকা থেকে চলে বলেন। এ সময় আমিও গিয়ে সকলের সাথে প্রতিবাদ করি। তখন স্থানীয়দের সাথে না পেরে ওঠায় ব্যাবসায়ী মুন্নি ও তার ভাই সাদ্দাম আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে বলেন, তোরে মজা বুঝাবো, তুই টেরই পাবিনা তোর এমন ক্ষতি করমু। এরপর কয়েকদিন ভালোই চলছিল। তঠাৎ গতকাল সন্ধ্যার পর মু্ন্নির ছেলেকে দোকানের আশেপাশে ঘোড়াঘুড়ি করতে দেখি। তখন সন্দেহ হয়নি। তার কিছুক্ষন পরেই দোকানে আগুন লেগে নিমিশেই সব পুরে ছাই হয়ে যায়। দোকানে থাকা সকল মালামল পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। সঠিক বিচারের আসায় থানায় অভিযোগ করেছি। এখন পুলিশ দোষিদের খুঁজে বের করে শাস্তি দিবেন।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।