বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালে পাঁচশত গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ উপজেলার পশ্চিম পাংশা সরব আলী মৃধার বাড়ির উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (২০) ওই একই এলাকার বাসিন্দা বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ‘গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই মাইনুল হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সিরাজুলকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অভিযানকালে এয়ারপোর্ট থানার এএসআই আউয়াল ও এএসআই জব্বারসহ তাদের সঙ্গীয় অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার মাদক ব্যবসায়ী সিরাজুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।