মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৫৭ পৌরসভায় ভোট

ডেক্সরিপোর্ট  দ্বিতীয় ধাপে ৫৭টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করতে পারে কমিশন।

রোববার কমিশনের ৭৩তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ হিসাব অনুযায়ী, চার ধাপে ১৯৬টি পৌরসভা ভোট হতে যাচ্ছে।

কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ভোটের তারিখ সম্পর্কে বলেন, জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয় ও শেষ দিকে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেয়া হবে। প্রত্যেক ধাপে ৩০টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি পৌরসভাগুলোতে ব্যালট পেপারে ভোট হবে।

সচিব জানান, শীতকালে দিন ছোট হওয়ার বিষয়টি বিবেচনায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন ধাপে কোন পৌরসভা নির্বাচন হবে- তা কমিশন সিদ্ধান্ত নেন। এখানে কারও তদবির বা প্রভাবের কারণে পৌরসভায় আগে বা পরে ভোট হয় না।