রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মন্ত্রীর অনুকূলে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

ডেক্সরিপোর্ট  মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে বরাদ্দ পাওয়া গাড়ি ফেরত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। টয়োটা করোলা হাইব্রিড মডেলের (ঢাকা মেট্রো-ড- ১১-১৮০২) গাড়িটি মন্ত্রী ব্যবহার করতেন না। এজন্য পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে।

রোববার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু নিশ্চিত করেছেন।

এর আগে পরিবহন পুল থেকে মন্ত্রীর অনুকূলে বরাদ্দ হওয়া বিএমডব্লিউ (ঢাকা মেট্রো-ড-১১-১৯৪৭) গাড়িটিও ফেরত দেন ওবায়দুল কাদের।

এছাড়া, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প থেকে পদ্মা সেতু পরিদর্শনের জন্য বরাদ্দ দেয়া একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ -১৫-৮৩৪৮) গাড়িও প্রকল্পের কাজ শেষ পর্যায়ে উপনীত হওয়া মন্ত্রীর ইচ্ছে অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু।