বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪৮
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে: বিএমপি কমিশনার

শামীম আহমেদ  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি)মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার নগরীর কালীবাড়ি রোডস্থ শীতলাখোলা, বরিশালে বিএমপি ট্রাফিক বিভাগের ভবন ও কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বিএমপি ট্রাফিক বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্র্ণ বিভাগ, ট্রাফিক বিভাগ। যারা দিনে –রাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ভূমিকা রাখেন তাঁরা ।
সমালোচনার উর্ধ্বে থেকে নগরীর সড়ক পথে শৃঙ্খলা বিরাজ করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সরকার পুলিশের আধুনিকায়ন তথা কল্যাণে সুযোগ সুবিধা সহ সদিচ্ছার ব্যপক বহিঃ প্রকাশ করেছেন। এতকিছুর পরও রাষ্ট্রের একজন যোগ্য কর্মচারী কখনোই নিয়ম, নৈতিকতা, লজ্জা পুলিশের ভাবমূর্তি বিসর্জন দিতে পারে না। জোর করে কেউ যদি নিজেকে অপরিবর্তিত রেখে অনিয়ম-দুর্নীতিযুক্ত কার্যক্রম করতে চায় তাকে শক্ত হাতে দমন করতে হবে।

কারো অগ্রহণযোগ্য অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনী নিয়ে কেউ নেতিবাচক ট্রল করবে, তা কখনোই মেনে নেয়া হবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে সচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম। আরো উপস্থিত সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি প্রকৌশলী জনাব শাহেদ চৌধুরী সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ কমিশনার এসময় ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের জন্য নগরীর মধ্যে একটি যুগোপযুগী একটি নতুন ভবন কার্যলয় করার ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ^াষ প্রদান করেন।

এর পূর্বে পুলিশ কমিশনার বিএমপি ট্রাফিক কার্যলয়ে আসলে (ডিসি) ট্রাফিক মোহাম্মাদ জাকির হোসেন মজুমদার তাকে তার সদস্যদের দিয়ে প্যারেড ছালাম প্রদান করা সহ ফুলের শুভেচ্ছা জানান।