ডেক্সরিপোর্ট দলীয় শৃখংলা ভঙ্গ ও অ-সাংগঠনিকভাবে পরিচালিত হওয়ার কারনে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের মেহেন্দিগঞ্জ উপজেলার ও পৌরসভা কমিটি সহ উলানিয়া ইউনিয়ন এবং চাঁনপুর ইউনিয়ন কার্যকরি কমিটির কার্যক্রমবাতিল করা হয়েছে।
সোমবার স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও সোমবার থেকে উলানিয়া ইউনিয়ন স্বেচাসেবক লীগের কার্যকরি কমিটির সভাপতি নুরুল ইসনলাম চৌধুরী মিঠু, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি হাবিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইয়াছিন রাজুকে উলানিয়া ইউনিয়ন এবং গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক তারেক সরদারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
