বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

আগৈলঝাড়ায় রেশন কার্ড দেওয়ার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের আগৈলঝাড়ায় রেশন কার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে মো. মাসুদ মোল্লা একই গ্রামের (১৫) বছরের কিশোরীর দরিদ্র পরিবারকে রেশন কার্ড করিয়ে দেবার কথা বলে ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে ডেকে নেয়। ওই দিন রাতে তার মা ও কিশোরী মাসুদের বাড়িতে কাগজপত্র নিয়ে যায়। কিশোরীর মার সাথে কথা বলা শেষে ওই কিশোরীকে আলাদা কথা আছে বলে তার ঘরের ভিতরে নিয়ে যায় মাসুদ মোল্লা। ঘরের ভিতরে নিয়ে মাসুদ মোল্লা তাকে জোর পূর্বক ধর্ষন করে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এঘটনা ওই কিশোরী বাড়িতে এসে তখন তার মাকে জানায়নি। পরেরদিন ২৭ নভেম্বর রাতে জানায়।

এঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রবিবার রাতে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই এসআই মনিরুজ্জামান অভিযান চালিয়ে ধর্ষক মাসুদ মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। আজ সোমবার সকালে ধর্ষককে বরিশাল আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, কিশোরীর পরিবার দরিদ্র হওয়ার সুযোগে মাসুদ মোল্লা রেশন কার্ড করিয়ে দেবার কথা বলে ২৬ নভেম্বর রাতে তার বাড়িতে ডেকে নেয় এবং কিশোরীর সাথে আলাদা কথা আছে বলে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।