বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্টাে পলিটন পুলিশের মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদরদপ্তর, সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম ডিআইজি (ট্রেনিং) সিআইডি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার । প্রধান অতিথি বরিশাল মেট্টোপলিটন পুলিশের সদরদপ্তরে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিএমপির কমিশনার।

প্রধান অতিথি বিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাদের মাঝে “মোবাইল ফাইন্যান্স সংশ্লিষ্ট অপরাধ তদন্ত’র” মাধ্যমে অপরাধীকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনার কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

আলোচনা শেষে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার প্রধান অতিথিকে বিএমপি’র সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এ-সময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম, বরিশাল সিআইডির পুলিশ সুপার মোঃ হাতেম আলী, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মনজুর রহমান পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।