শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বিজয় দিবসে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না

ডেক্সরিপোর্ট  কোভিড-১৯ পরিস্থিতির কারণে মহান বিজয় দিবসে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। যে কোনো অনুষ্ঠান করতে হলে আগেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেয়া জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরাপত্তাব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাটি হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মন্ত্রী।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে এ বছর উন্মুক্ত স্থানে বিজয় দিবসের কোনো অনুষ্ঠান করতে পারবেন না। তবে ইনডোর অনুষ্ঠান করতে পারবেন এবং অনুষ্ঠান করার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে অনুষ্ঠানে কারা আসছেন, কারা থাকবেন ইত্যাদি।

স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করতে হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠান করা যাবে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

বিজয় দিবসের কর্মসূচি সম্পর্কে তিনি জানান, বিজয় দিবসের দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ সারা দেশে জেলা-উপজেলায় তোপধ্বনিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া বিজয় দিবসে বরাবরের মতো শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা এবং কারাগার, হাসপাতাল বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।