রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আগামী ফেব্রুয়ারি মাসেই করোনার টিকা: স্বাস্থ্য সচিব

ডেক্সরিপোর্ট  আগামী ফেব্রুয়ারি মাসেই করোনাভাইরাসের টিকা পাওয়ার আশা করছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন পাব বলে আশা করছি। টিকার চেয়ে বেশি জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ভারতের সিরাম ইন্সটিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিনের তিন কোটি ডোজ সংগ্রহের জন্য গত ৫ নভেম্বর সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সরকার চুক্তি করেছে।

টিকা কেনার জন্য ১৬ নভেম্বর অর্থ বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বলে সোমবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, করোনার টিকা বিনামূল্যে দেয়া হবে।

করোনা মহামারী মোকাবেলায় ফ্রন্টলাইনারসদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

টিকা পাওয়ার অগ্রাধিকারে গণমাধ্যমকর্মীদেরও রাখা হয়েছে জানিয়ে সচিব আবদুল মান্নান বলেন, সাংবাদিকরা নভেল করোনাভাইরাস মহামারীতে মাঠপর্যায়ে কাজ করছেন। এ কারণে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের টিবি-এল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর মো. শামিউল ইসলাম উপস্থিত ছিলেন।