শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১৫
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশাল কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাতে কাঞ্চন পাটোয়ারী (৮১) নামে ওই আসামির শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে মৃত্যু হয়।

তিনি ভোলার শশীভূষন থানার চরমানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ব্যবসায়ী রশিদ হত্যা মামলার রায়ে গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

কাঞ্চন পাটোয়ারী অ্যাজমায় আক্রান্ত ছিলেন। বরিশাল কারাগারে আনার পর থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে গত শুক্রবার (২৭ নভেম্বর) প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সোমবার (৩০ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ময়নাতদন্তের জন্য কাঞ্চন পাটোয়ারীর মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে।’