বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

উজিরপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ দম্পত্তি গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালের উজিরপুর উপজেলার শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আনোয়ার বেপারী ও খাদিজা বেগম নামের পেশাদার মাদক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে ওসি মোঃ জিয়াউল আহসান ও এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রেতা ও সাতটি মামলার আসামী আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে ৩ কেজি ৮৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক দম্পতি কালকিনি উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।