বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ‘বরিশালে বাংলাদেশের রোগ নির্দিষ্টকরণ একাউন্ট (ইধহমষধফবংয উরংবধংব ঝঢ়বপরভরপ অপপড়ঁহঃ)’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহা-পরিচালক সরকারের অতিরিক্ত সচিব ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শেরই বাংলা মেডিকেলের কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সারোয়ার।

এছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধান, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি এবং আমন্ত্রিত সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় জনগণের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ৩টি গবেষণা প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া জনগণের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে অংশগ্রহণকারীদের নানা মতামত গ্রহণ করেন আয়োজকরা।