বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুর সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়ি সহ মদের চালান আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,চাঁনপুর বিওপির টহল দল শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে বিজিবি’র নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে,তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ৪৫ বোতল ভারতীয় মদের চালান আটক করেছে।যার আনুমানিক মূল্য ৬৭ হাজার,৫ শত টাকা।

অপরদিকে, চাঁনপুর বিওপির টহল দল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই এলাকা থেকে ৩৫ হাজার পিছ(১৪ শত প্যাকেট) ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।যার সিজার মূল্য ৫৯ হাজার,৫শত টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও মদের চালান জব্দ করার পর,সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।