মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়িতে উপজেলা প্রেস ক্লাব ফুলবাড়ী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
৬ডিসেম্বর রোববার দুপুর ১২.৩০মিনিটে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে মাহাবুব হোসেন সরকার লিটুর সভাপতিত্বে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া মিঞা।
এছাড়াও বক্তব্য প্রদান করেন,উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ। এসময় উপস্হিত ছিলেন,সহ-সভাপতি জলিল পারভেজ,সহ-সাধারন সম্পাদক তানভীর হোসাইন রাজু,দপ্তর সম্পাদক রতন চন্দ্র সেন,সদস্য সিরাজুল ইসলাম,সদস্য রতিকান্ত রায়,সদস্য জিয়াউর রহমান,হেলাল উদ্দিন,মাহাফুজার রহমান,মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ,আজিজুল হক নাজমুলসহ প্রমুখ।