বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধি  নিজে গড়বো, অন্যকে গড়তে সাহায্য করবো এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গঠিত হয় বিপদের বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিষ্ঠা লাভের পর থেকেই সংগঠনটি অসহায় গরীব মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় এবারের শীতেও শীতবস্ত্র নিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা।

শনিবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলার দক্ষিণ রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপদের বন্ধু সংগঠনের আয়োজনে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হযরত আলী খন্দকারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গরিবের বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন,সভাপতি রনি,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, মধ্য নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক বসুনিয়া, দৈনিক তৃতীয় মাত্রা সাংবাদিক মাহফুজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।