শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৪৮
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামী ২০ অক্টোবর

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষায় বসায় সুযোগ থাকছে না। ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এসব তথ্য নিশ্চিত করে জানান, পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে।

এর আগে ভর্তি পরীক্ষা উপ কমিটি মাত্র তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত এই সভায় বহাল রাখা হয়। সেখানে এ ইউনিটে অধিনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরীক্ষা হবে। এই ইউনিটে থাকবে বিভাগ পরিবর্তনের সুযোগ। বি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ১ জন স্টুডেন্ট শুধু একটি ইউনিট এ পরীক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। পরবর্তীতে উত্তীর্ণরা ১৯৮০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবে।

লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। ৬০ নাম্বার এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর। লিখিত সংক্ষিপ্ত ২০টি প্রশ্নে ৪০ নম্বর। এমসিকিউ প্রশ্ন ৬০টি যার সময় ৫০ মিনিট। লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ ও ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা চলবে।

মানবিক বিভাগে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় নূন্যতম ৩ পয়েন্ট করে মোট ৭.০০। বাণিজ্য বিভাগে সাড়ে তিন করে মোট ৭.৫। বিজ্ঞান ইউনিটে সাড়ে ৩ করে মোট ৮ পয়েন্ট লাগবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।