শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪৩
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডেক্সরিপোর্ট:বরগুনার পাথরঘাটা উপজেলার কালিবাড়ী গ্রামে বজ্রপাতে বাবুল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাবুল কালমেঘা ইউনিয়নের উত্তর কালীবাড়ি গ্রামের সেকান্দার আলী মোল্লার ছেলে।

কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন মো:সহিদ বলেন, আকাশ আজ দিনভর মেঘাচ্ছন্ন ছিল,সকাল১১ টা থেকে অঝোরে বৃষ্টি হচ্ছিল। দুপুরে বাবুল নিজ জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই বাবুল মোল্লার মৃত্যু হয়।