সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পটুয়াখালীতে ব্রিজ ভেঙে যানবাহনসহ পথচারী খালে: ভেসে উঠল মাদ্রাসা সুপারের লাশ

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটায় ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে অটোরিকশা ও মোটরসাইকেলসহ কমপক্ষে ১৫ জন পথচারী পানিতে পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও এক স্থানীয় একটি মাদ্রাসা সুপারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর কয়েক ঘণ্টা পর আইয়ুব আলী নামে ওই সুপারের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে মহিষকাটা সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর থাকা ব্রিজটি ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাংগাশিয়া গ্রামে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, মাদ্রাসার সুপার আইয়ুব আলী তার মাদ্রাসার সভাপতি রাজধানী ঢাকা থেকে আসায় তিনি মহিষকাটা যান। শুক্রবার রাতে সভাপতিকে বহন করা গাড়ি ওই ব্রিজ দিয়ে পার করা যাবে কিনা তা দেখতে ব্রিজের মাঝে যান তিনি। এ সময় হঠাৎ করে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০ থেকে ১৫ জন পথচারীসহ ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়।