বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফের জেঁকে বসেছে শীত। শীতের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েছেন গরীব অসহায় মানুষগুলো। শীত মোকাবেলায় পর্যাপ্ত পোশাক না থাকায় শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে গরিব অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি।

প্রতিষ্ঠা লাভের পর থেকেই কুড়িগ্রাম সমিতি ধারাবাহিকভাবে গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার ১৬ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার শতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির অর্থায়নে উপকর কমিশনার মিজানুর রহমান উল্লাসের সার্বিক তত্ত্বাবধায়নে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাধে অন্তর রায়, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমীর সাধারণ সম্পাদক বাবলু রহমান সাগর,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান, দৈনিক আলোকিত প্রতিদিনের মোস্তাফিজার রহমান, দৈনিক আমার সংবাদের জাহাঙ্গীর আলম প্রমুখ।