বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত ১,মামলা দায়ের,আটক ১

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সংঘর্ষের ঘটনায় ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারী শনিবার সকালে ইউসুফ আলী আরিন্দা বাড়ীর পাশে জমিতে বেড়া দিতে গিয়ে পাশের বাড়ীর আজাহার, ছিটু, ইব্রাহীম, শহিদুল, জাকিরের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বৃদ্ধ ইউসুফ আলী আরিন্দা মারা যান। এঘটনায় আহত হন ছেলে শাহে আলম, পুত্রবধু মমতাজ সহ আরও দুইজন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ইউসুফ আলীর ছেলে শাহে আলম বাদী হয়ে লালমোহন থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করেছেন।