বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় ফারহান ৫ লঞ্চের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

ভোলা প্রতিনিধি  ভোলার দৌলতখান লঞ্চঘাটে ঢাকাগামী এমভি ফারহান ৫ লঞ্চের ধাক্কায় পন্টুনে দাঁড়িয়ে থাকা কোহিনুর বেগম (৩৫) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল শনিবার রাত ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, এমভি ফারহান-৫ নামক একটি লঞ্চ হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে দৌলতখান লঞ্চঘাটে যাত্রী উঠানোর উদ্দেশ্যে ভেড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় লঞ্চটি বেপরোয় গতিতে এসে পন্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রী কোহিনুর বেগমকে ধাক্কায় দেয়।
এতে তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

দৌলতখান হাসপাতালের চিকিৎসক ডা. সিফাত জানান, রোগীর বাম পায়ে আঘাত লেগে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতাে প্রেরণ করা হয়েছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. বজলার রহমান বলেন,ঐ নারী লঞ্চে উঠতে গিয়ে আহত হয়েছেন। ঘটনার পরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। তবে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।