বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিলেন- ইউএনও

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দেশব্যাপী চলছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্থ মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পৌঁছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউএনও জনাব রিয়াজ উদ্দিন।

বুধবার ২০ জানুয়ারী রাত ১০ টা থেকে গভীর রাতের প্রচন্ড শীত উপেক্ষা করে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের টাওয়ারের মোড়,ডাঙ্গা,হাজির মোড় পেঙ্গা পাড়া,পুরাতন বন্দর পাটনি পাড়াসহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষদের খুজে খুজে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন তিনি।শেষে রাত ১২.৩০ মিনিটে আল হুদা বালিকা ক্বওমী মাদরাসায় নিজেই উপস্থিত হয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদেরও কম্বল পৌঁছে দেন মানবিক নির্বাহী কর্মকর্তা ইউএনও রিয়াজ উদ্দিন । আশেপাশের অসহায়দেরো খুঁজে খুঁজে নিজ হাতে গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন মানবতার এই অনন্য দৃষ্টান্ত স্থাপন কারি নির্বাহী কর্মকর্তা ইউএনও।

এভাবেই শহর ও শহরের আশপাশ ঘুরেছেন মধ্যরাত পর্যন্ত।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউএনও জনাব রিয়াজ উদ্দিনের হাতে মধ্যরাতে কম্বল দেখে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ,মুখে ফুটেছিল আনন্দের হাসি।কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ফুলবাড়ী উপজেলার ইউএনও নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী,পুরুষ,শিশু,বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।

কম্বল বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার ইউএনও বলেন,শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই এসব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া কম্বল গুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে এই প্রচেষ্টা। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি।এই প্রচন্ড শীতের রাতে কুয়াশায় ঢাকা অন্ধকারে নিজেই কষ্ট করে অসহায় মানুষের কাছে সরকারি অনুদান শীতের এই কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূয়সী প্রসংশাও করেছেন অনেকে।

এসময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব,ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বাদল, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ,কার্যকরি সদস্য দৈনিক বিশ্ব মানচিত্র প্রতিনিধি আল মামুন চৌধুরী।