সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৩৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ফটিকছড়িতে নিখোঁজের একদিনপর কিশোরের লাশউদ্বার

মুহাম্মাদজিপনউদ্দিন(ফটিকছড়িচট্রগ্রাম):চট্রগ্রামের ফটিকছড়ি পৌরসভায় সাব্বির উদ্দিন ইকন(১৭)নামের এক কিশোরের নিখোঁজের একদিন পর লাশ পাওয়া গেছে।

শুক্রবার(২৬ জুলাই)বিকাল সাড়ে চারটা নাগাত উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলার নতুন মসজিদের পাশের টিলা থেকে পুলিশ লাশ উদ্বার করে।নিহত সাব্বির ফটিকছড়ি বিবিরহাটের ব্যবসায়ী সাহাব উদ্দিনের পুত্র,ফটিকছড়ি বিবিরহাটস্থ চৌধুরী ভবনের বাসিন্দা।

নিহতের পরিবার জানায়,বূহস্পতিবার(২৫ জুলাই) বিকার ৫ টার দিকে খেলতে যাবার কথা বলে ঘর থেকে বের হয় এবং এরপর রাত অবদি সে আর ঘরে ফিরে আসেনি,তার মোবাইল বন্ধ দেখে তার আত্নীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজার পরও কোন খোঁজ পাওয়া যায়নি।অনেক খোঁজার পরও তাকে না পেয়ে ফটিকছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে তার পিতা সাহাব উদ্দিন।

শুক্রবার দুপুরে কারবালা টিলা এলাকারমসজিদে নামাজে যাওয়া মুসল্লিরা তার  লাশ দেখতে পায়।এবং সাথে সাথে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইকনের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করে।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ সাব্বির হোসন ইকনের লাশ উদ্বার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা।তবে কারা বা কেন হত্যা করা হয়েছে সেটা এখনো জানা যায়নি।