বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৫০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

অবসরে যাওয়া সহকর্মীকে সুসজ্জিত গাড়ীতে বাড়ী পৌঁছে দিলেন যশোর জেলা পুলিশ সুপার

যশোর প্রতিনিধি  সম্ভবত সারা দেশে তিনিই প্রথম ব্যক্তি যে কিনা সহকর্মীর পিআরএল (অবসর) যাওয়ার বেলা সুসজ্জিত গাড়িতে করে আনুষ্ঠানিকতার সাথে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার রীতি চালু করেন। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

নিজ ইউনিটে কর্মরত সহকর্মীর পিআরএল (অবসর) বেলা আনুষ্ঠানিকতার সাথে বিদায় এটা যশোর জেলা পুলিশের ধারাবাহিক নিয়ম হয়ে গেছে ইতিমধ্য।

তারই ধারাবাহিকতায় অদ্য ২৫শে জানুয়ারী দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে সহকর্মীকে (সিভিল স্টাফ) বিদায় জানান যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়।

বিদায়ের এক পর্যায় পুলিশ সুপার সদ্য বিদায়ী সিভিল স্টাফ কাওসার আলীর কাছে জানতে চান কেন তিনি সেচ্ছায় অবসরে যাচ্ছেন, জবাবে কাওসার আলী বলেন আমি অনেক দিন ধরে অসুস্থ্য ছিলাম বিধায় অবসরে যাওয়ার আবেদন করি এবং সেটা কার্যকর হয়েছে কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ্য হয়ে গেছি।

পুলিশ সুপার তখন তাকে বলেন আপনি কি এখন চাকুরী করতে পারবেন এবং ইচ্ছুক কিনা? জবাবে তিনি বলেন জ্বি স্যার আমি পারব।
তখন পুলিশ সুপার মহোদয় নির্দেশ প্রদান করেন তাকে পুনরায় চাকুরীতে রাখা যায় কিনা খতিয়ে দেখতে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), যশোর,মোহাম্মদ অপূ সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), যশোর সহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।